অর্থ ও অর্থান্তর

৬ষ্ঠ শ্রেণির বাংলা তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ অর্থ ও অর্থান্তর পাঠে আপনাকে স্বাগত। আজকের পাঠে আপনি জানতে পারবেন ষষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায়ের অর্থ ও অর্থান্তর সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি।

এই আলোচনায় আমরা সুকুমার রায়ের পাকাপাকি কবিতাটি অনুশীলন করবো। আরও জানবো মুখ্য অর্থ ও গৌণ অর্থ, প্রতিশব্দ ও বিপরীত শব্দ শিখবো এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। পূর্বে আমরা পড়েছিলাম অর্থ বুঝে বাক্য লিখি সম্পর্কে;

অর্থ ও অর্থান্তর

একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্যে প্রয়োগের ওপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার।

তাঁর সবচেয়ে বিখ্যাত ছড়ার বইয়ের নাম ‘আবোল তাবোল’। নিচের ছড়াটি সুকুমার রায়ের ‘খাই খাই” নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময়ে ‘পাকা’ শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো।

পাকাপাকি – সুকুমার রায়

আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, 

কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। 

রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে; 

ফলারটি পাকা হয় লুচি দই আহারে। 

হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, 

জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে । 

লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?

বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে!

কান পাকে ফোড়া পাকে, পেকে করে টনটন—

কথা যার পাকা নয়, কাজে তার ঠনঠন ।

রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে,

সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে।

পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে।

দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে ৷

শব্দের অর্থ

শব্দঅর্থশব্দঅর্থ
আহারভোজনকিলানোখিল বা গোঁজা ঢুকানো।
ফলারভাত ছাড়া নিরামিষ খাবার।ফাগুনফাল্গুন।
কুলফলের নাম।ফোড়াচামড়ার নিচে ফুলে ওঠা ঘা।
গোঁফনাকের নিচে গজানো লোম।রাঁধুনিযে রান্না করে।
জ্যাঠামিঅল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ।লুচিভিতরে ফাঁপা ছোটো পরোটা।
দড়িরশি।সজোরেখুব জোরে।
শব্দের অর্থ : অর্থ ও অর্থান্তর

উপরের কবিতায় ‘পাকা’ শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো।

বাক্যে প্রয়োগ‘পাকা’ শব্দের অর্থ
আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনেপরিপক্ব
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনেশক্ত
রোদে জলে টিকে রং, পাকা কই তাহারেস্থায়ী
ফলারটি পাকা হয় লুচি দই আহারেপরিপূর্ণ
হাত পাকে লিখে লিখেদক্ষ
চুল পাকে বয়সেসাদা হওয়া
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সেপটু
কাঁঠাল সে পাকে নাকি কিলিয়েপরিপক্ব
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়েপরিণত
কান পাকে ফোড়া পাকেপুঁজ হওয়া
কথা যার পাকা নয় কাজে তার ঠনঠনস্থায়ী
রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতেরান্না করা
সজোরে পাকালে চোখ ছেলে কাঁদেরাগান্বিত
পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সেমোচড়ানো
দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সেতা দেওয়া
শব্দের অর্থ : অর্থ ও অর্থান্তর

মুখ্য অর্থ ও গৌণ অর্থ

একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে, সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন, ‘মাথা’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে, সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ।

কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন, ‘মেয়েটির মাথা ভালো’ বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় ‘রাস্তার মাথায় যাও’, তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় ।

নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো।

কথা
মুখ্য অর্থমুখের ভাষাতাঁর কথা শুনতে ভালো লাগে।
গৌণ অর্থ ১প্রস্তাবতোমার কথা আমি মানতে রাজি।
গৌণ অর্থ ২তিরস্কারওর জন্য আমাকে কথা শুনতে হলো।
কাজ
মুখ্য অর্থকর্মভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে।
গৌণ অর্থ ১কর্তব্যতোমার কাজ পড়াশোনা করা।
গৌণ অর্থ ২সমাধানওর কাছে গেলে কাজ হবে।
পাগল
মুখ্য অর্থমানসিক রোগীপাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে।
গৌণ অর্থ ১মুগ্ধভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়।
গৌণ অর্থ ২অনুরাগীতিনি কাজ পাগল মানুষ।
বড়ো
মুখ্য অর্থবৃহৎবড়ো আমগাছটার নিচে তাকে দেখতে পাবে।
গৌণ অর্থ ১বেশি বয়সেরওর কথা বলছ? ও আমার বড়ো ভাই।
গৌণ অর্থ ২উদারতিনি অনেক বড়ো মনের মানুষ।
মুখ
মুখ্য অর্থমুখের গর্তদাদা মুখে পান পুরে কথা বলা শুরু করলেন।
গৌণ অর্থ ১মুখমণ্ডলসে মুখে পাউডার দিচ্ছে।
গৌণ অর্থ ২প্রবেশ পথগলির মুখে রিকশাটা দাঁড়াল।
শেষ
মুখ্য অর্থসমাপ্তকাজটি গতকাল শেষ করেছি।
গৌণ অর্থ ১ধ্বংসআগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল।
গৌণ অর্থ ২প্রান্তপথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি।
মুখ্য অর্থ ও গৌণ অর্থ : অর্থ ও অর্থান্তর

অর্থ বুঝে বাক্য লিখি

নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও।

১. মাথা

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
১. মাথা : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

২. হাত

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
২. হাত : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

৩. কাঁচা

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
৩. কাঁচা : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

৪. কাটা

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
৪. কাটা : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

৫. চোখ

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
৫. চোখ : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

৬. কান

ধরণঅর্থবাক্য
মুখ্য অর্থ
গৌণ অর্থ ১
গৌণ অর্থ ২
৬. কান : অর্থ বুঝে বাক্য লিখি : অর্থ ও অর্থান্তর

অন্যের বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো।

প্রতিশব্দ

রাতকবুতরআকাশচোখসংবাদ
বাড়িবাসনাহাওয়াললাটভাগ্য
কপোতখুশিগগনহর্ষভবন
আনন্দইচ্ছাকপালঘরবাতাস
পায়রারজনিনয়নরাত্রিআকাঙ্ক্ষা
নেত্রবায়ুবার্তাখবরআসমান
প্রতিশব্দ : অর্থ ও অর্থান্তর

উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি করে দেখানো হলো।

ক্রমিকশব্দপ্রতিশব্দ-১প্রতিশব্দ-২
১.রাতরাত্রিরজনি
২.বাড়িঘরভবন
৩.কপোতপায়রাকবুতর
৪.আনন্দখুশিহর্ষ
৫.চোখনেত্রনয়ন
৬.ইচ্ছাবাসনাআকাঙ্খা
৭.বায়ুহাওয়াবাতাস
৮.আকাশগগনআসমান
৯.কপালভাগ্যললাট
১০.খবরবার্তাসংবাদ

প্রতিশব্দ শিখি

একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়। যেমন, ‘আকাশ’ না বলে ‘আসমান’ বা ‘গগন’ বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো।

অনেক: বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত।

আগুন: অগ্নি, অনল, বহ্নি।

পুত্ৰ: ছেলে, দুলাল, কুমার

কন্যা: মেয়ে, দুহিতা, ঝি

পৃথিবী : জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণি।

তৈরি: গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্ৰস্তুত।

বন: অরণ্য, জঙ্গল, কানন, বনানী।

দেহ: শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ।

সমুদ্র: সাগর, সিন্ধু, পাথার।

নারী: মানবী, মহিলা, স্ত্রীলোক।

সাপ: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজঙ্গ

পর্বত: পাহাড়, অদ্রি, গিরি।

সূর্য : রবি, তপন, অরুণ।

পানি : জল, সলিল, নীর, বারি।

হাত: হস্ত, কর, বাহু, ভুজ।

প্রতিশব্দ বসিয়ে আবার লিখি

নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো।

আমার ছোটো মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন, রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তাঁর ইচ্ছা হলো, তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন।

অনেক দূরের পথ। বাসে করেই তাঁকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোটো মামার মনে হলো, এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন।

বিপরীত শব্দ

দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো।

এই শহরে অনেক মানুষ থাকে।বাক্য: এই শহরে অল্প মানুষ থাকে
বীথির বাড়ি দুরে।বাক্য:
শুকনো খাবার আমার পছন্দ।বাক্য:
আজ গরম পড়েছে।বাক্য:
তিনি ঘুমিয়ে ছিলেন।বাক্য:
এ জমি উর্বর।বাক্য:
ভালো কাজ করব।বাক্য:
তুমি যাও।বাক্য:
ছেলেটি চালাক।বাক্য:
কুকুর বিশ্বাসী প্রাণী।বাক্য:
বিপরীত শব্দ

লক্ষ করো, বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে গেছে।

বিপরীত শব্দ বুঝি

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন, ধনী-গরিব, সৎ-অসৎ, বড়ো-ছোটো ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

শব্দবিপরীত শব্দ
অধমউত্তম
অল্পবেশি
আপনপর
আয়ব্যয়
উঁচুনিচু
উপস্থিতঅনুপস্থিত
খাঁটিভেজাল
খুচরাপাইকারি
জয়পরাজয়
জ্ঞানীমূর্খ
ভিতরবাহির
ভীরুসাহসী
মুখ্যগৌণ
লাভক্ষতি
সরবনীরব
সুন্দরকুৎসিত
স্থিরচঞ্চল
হারজিত
হালকাভারী
হ্রাসবৃদ্ধি
বিপরীত শব্দ বুঝি

বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই

এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো।

বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই, অর্থ ও অর্থান্তর

প্রিয় বন্ধুরা এই ছিল অর্থ ও অর্থান্তর শীর্ষক আজকের আলোচনা। পরবর্তী পাঠ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: এই কনটেন্ট কপি করা যাবেনা! অন্য কোনো উপায়ে কপি করা থেকে বিরত থাকুন!!!