প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ

ষষ্ঠ শ্রেণি ২০২৩ সালের প্রথম ভাষা ও সাহিত্য উৎসব এর ১ম কাজটি হলো প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ একটি কাগজে লিখে সেটা শিক্ষকের নিকট জমা দিতে হবে। তোমাদের জন্য এই কাজটির একটি নমুনা করে দেওয়া হলো।

৬ষ্ঠ শ্রেণি প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৩ এর বাংলা বিষয়ের ভাষা ও সাহিত্য উৎসব অর্থ্যাৎ পরীক্ষার দিনে বাড়ী থেকে করে আনা ছাড়াও শিক্ষার্থীদের তাৎক্ষনিক ২ থেকে ৩ মিনিট এর প্রমিত ভাষার ব্যবহার নিয়ে কাজ আছে। যা প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা ভাবে করতে হবে।

প্রমিত ভাষার ব্যবহার

৬ষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম ভাষা ও সাহিত্য উৎসব ১নং কাজ হলো শিক্ষার্থীরা তাদের বাড়ীতে যেসকল অপ্রমিত আঞ্চলিক শব্দ ব্যবহার করে এমন ১০টি শব্দ একটি কাগজে লিখে তা পরীক্ষার দিন শিক্ষকের নিকট জমা দিবে।

শিক্ষার্থীদের জন্য একটি নমুনা করে দেওয়া হল। এটি মূলত নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। তোমরা নিজের অঞ্চলের ভাষায় শব্দগুলো ব্যবহার করবে।

নিজের বাড়ীতে ব্যবহার হয় এমন ১০টি অপ্রমিত বা আঞ্চলিক শব্দের প্রমিত রূপ

প্রমিত ভাষার ব্যবহার অংশে নিজের বাড়ীতে ব্যবহৃত ১০টি অপ্রমিত বা আঞ্চলিক শব্দ দেওয়া হলো। তোমরা চাইলে হুবহু নিচের ফরম্যাট ব্যবহার করে বিদ্যালয়ে শিক্ষকের নিকট জমা দিতে পারবে।

নমুনা কাজ: বাড়িতে অপ্রমিত / আঞ্চলিক উচ্চারণ হয় এমন শব্দের প্রমিত উচ্চারণ

আমরা এখানে নোয়াখালীর ভাষায় বাড়িতে ব্যবহার এমন কয়েকটি শব্দের অপ্রমিত বা আঞ্চলিক রূপ এবং প্রমিত উচ্চারণ দিলাম। তোমরা অবশ্যই নিজের এলাকার ভাষায় শব্দগুলো ব্যবহার করবে। ১৫ টি শব্দ অতিরিক্ত শব্দ দেওয়া হল।

ক্রমমূল শব্দঅপ্রমিত বা আঞ্চলিক উচ্চারণপ্রমিত উচ্চারণ
করছিকইচ্ছিকোরসি
ঘুমগুমঘুম্
টাকাট্যায়াটাকা
পড়ছিহরিয়েরপড়ছি
তুমিতুঁইতুমি
হাতপাখাবিছইনহাতপাখা
সেখানেহেমুইশেখানে
শ্বশুরহোরশোশুর
মেয়েমাইয়্যামেয়ে
১০আমিআঁইআমি
১১কথাকতাকথা
১২ফকিরহইরফোকির
১৩শেয়ালহিয়ালশেআল
১৪সোনাহোনাশোনা
১৫পানিহানিপানি
১৬পিপীলিকাহিম্বাপিপিলিকা
১৭পেছনেহিছেপেছোনে
১৮ফাল্গুনহাগুনফালগুন
১৯ছেলেহোলাছেলে
২০শ্বাশুরবাড়িহোরবাইশোশুরবাড়ি
২১পাখিহইকপাখি
২২সত্যহাছাশোততো
২৩ভয়ডরভয়
২৪দেখারেনাদ্যা্খা
২৫তরকারিছালনতরকারি

উপরোক্ত শব্দগুলো তুমি তোমার বাসায় বা আশপাশের কয়েকজনের সাথে আলোচনা করা লিখবে। সেটা প্রমাণ স্বরুপ তোমাকে আলোচকদের স্বাক্ষরসহ জমা দিতে হবে। নিচের নমুনাটি অনুসরণ করো।

শিক্ষার্থীরা খাতায় কাজটি করতে পারে অথবা এটি সহজ করার জন্য একটি নমুনা ফরম্যাট তৈরি করে দিয়েছি। নিচের বাটনে ক্লিক করে এটির পিডিএফ বা ওয়ার্ড ভার্সন পাওয়া যাবে।

পাঠ্য বইয়ের বাহিরে কবিতা নির্বাচন

ভাষা ও সাহিত্য উৎসব এর প্রথম কাজ প্রমিত ভাষার ব্যবহার অংশে এবার শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাহিরে থেকে যেকোন একটি কবিতা নির্বাচন করবে এবং উৎসবের দিন সেটি পাঠ করবে।

তোমাদের জন্য হেলাল হাফিজ কর্তৃক রচিত একটি পতাকা পেলে কবিতা দেওয়া হলো-

তোমরা চাইলে একটি পতাকা পেলে – হেলাল হাফিজ এখান থেকে পড়ে নিতে পারো। এই কবিতার প্রথম দশ লাইন পরীক্ষার দিন আবৃতি করবে।

সংবাদপত্রের খবর নির্বাচন

এবার শিক্ষার্থীরা সাম্প্রতিক সংবাদপত্রের যেকোন খবরের প্রথম ৫ লাইন নির্বাচন করবে এবং পড়ে শোনাবে। তোমাদের জন্য কয়েকটি নমুনা দেওয়া হল।

সংবাদ-১:

পত্রিকার নামদৈনিক প্রথম আলো
তারিখ৩১ মে ২০২৩
শিরোনামগ্যাস-কয়লার অভাবে লোডশেডিং বাড়ছে
প্রথম ৫ লাইনতাপপ্রবাহের কারণে দেশে গরম বেড়েছে। বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কিন্তু পর্যাপ্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই। এতে বিদ্যুৎকেন্দ্রের একাংশ অলস বসে থাকছে; বাড়ছে লোডশেডিং।

বিদ্যুতের ঘাটতি বাড়লে সাধারণত গ্রামে বেশি লোডশেডিং করা হয়। তবে এখন রাজধানীতে লোডশেডিং করা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার কয়েক দফা করে লোডশেডিং হয়েছে।
সৌজন্যে. দৈনিক প্রথম আলো

সংবাদ-২

পত্রিকার নামদৈনিক কালের কণ্ঠ
তারিখ৩১ মে ২০২৩
শিরোনামপ্রত্যাশা পূরণের চাপ বাজেটে
প্রথম ৫ লাইননির্বাচনী বছর বাজেটে নানা রকম জনপ্রত্যাশা থাকে। কিন্তু অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের চাপ।

সঙ্গে যোগ হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, আর্থিক খাতের সংস্কার, বাড়তি ৬৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়, বিদ্যুতে ৩৫ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে দেড় লক্ষাধিক টাকা ঋণ নেওয়ার বিষয় এবং একই সঙ্গে বিপুল অঙ্কের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন।

এসব নানামুখী চাপের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সৌজন্যে. দৈনিক কালের কণ্ঠ

উপরোক্ত তথ্যগুলো শুধু তোমাদের বোঝার সুবিদার্থে দেওয়া হল। শিক্ষার্থীরা অবশ্যই নিজের মত করে যেকোন পত্রিকার সংবাদ বাছাই করতে পারবে।

এরপর আমরা আলোচনা করবো বয়স ও সম্পর্কের বৈচিত্রতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো নিয়ে। সবার আগে পোস্টটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।

৬ষ্ঠ শ্রেণি বাংলা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান

প্রিয় পাঠক ২০২৩ সালের নতুনভাবে শুরু হওয়া নতুন কারিকুলাম এর আলোকে ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষার ভাষা ও সাহিত্য উৎসবের সকলে সমাধান নিচে দেখুন। 

আপনার কাঙ্খিত কাজের শিরোনামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। অথবা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে শিখন সহায়তা নামক সেকশনে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমূহ দেখতে। 

ক্রমিককাজের শিরোনাম ও বিস্তারিত
০১প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ
০২বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য
০৩বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে
০৪অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায়
০৫অবসর সময়ে যা করি – অন্যদের পছন্দ জানতে চাওয়ার উদ্দেশ্যে যেসকল প্রশ্ন

8 thoughts on “প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: এই কনটেন্ট কপি করা যাবেনা! অন্য কোনো উপায়ে কপি করা থেকে বিরত থাকুন!!!