মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ডট কম পাঠকদের জন্য মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন ২০২৩ এর একটি নমুনা কপি প্রদান করা হলো। এনসিটিবি কর্তৃক প্রদত্ত মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস রুটিন এর আলোকে শিক্ষা প্রতিষ্টান সমূহের ২০২৩ সালের ক্লাস রুটিন প্রস্তুত করার সুবিদার্থে এটি দেওয়া হল।
পাঠকদের ব্যবহারের জন্য মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন ২০২৩ মাইক্রসফট ওয়ার্ড এবং পিডিএফ ফরম্যাটে দেওয়া হল। আপনাদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হল। শুধুমাত্র আমাদের জন্য একটু শুভকামনা করবেন এবং আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন High School Class Routine 2023
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় এর আওতাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ যারা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি রয়েছে তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর নির্দেশনা অনুসরণ করে ক্লাস রুটিন প্রণয়ন করতে হয় এবং সেই অনুযায়ী পাঠদান কার্যক্রম করতে হয়।
প্রতি বছর হাইস্কুল সমূহে নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস পরিচালনার রুটিন প্রস্তুত করে এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম করেন।
মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন ২০২৩
২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পরীক্ষামূলক জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্দেশ্যে এনসিটিবি নতুন করে একটি ক্লাস রুটিন এই শ্রেণিগুলোর জন্য নির্ধারণ করে দিয়েছে যা ইতমধ্যে অধ্যয়ন ডট কম এর পাঠকদের জন্য দেওয়া হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়সমূহ অর্থ্যাৎ যেসকল বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করেন তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস রুটিন অনুসরণ করে অন্যন্য ক্লাসের রুটিন (High School Class Routine 2023) প্রস্তুত করতে হবে।
- আরও পড়ুনঃ মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি
নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালের মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিনে রোল কলের জন্য প্রথম পিরিয়ড থাকবে ৫০ মিনিটের এবং পরবর্তী পিরিয়ডগুলো ৪৫ মিনিট করে রাখতে হবে। বিরতি রাখা যাবে সর্বোচ্চ ৪০ মিনিটের।
নিচের ছবিতে আপনাদের জন্য মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন ২০২৩ এর একটি নমুনা দেওয়া হল। ছবি নিচেই আমরা এই রুটিনটির পিডিএফ এবং মাইক্রসফট ওয়ার্ড ফরম্যাট দিব।

হাইস্কুল ক্লাস রুটিন ২০২৩ High School Class Routine 2023
শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকায় শ্রেণি কার্যক্রম শুরু করলে ১ম পিরিয়ড শুরু হবে সকাল ১০:০০ ঘটিকায় এবং শেষ হবে সকাল ১০:৫০ মিনিটে, ২য় পিরিয়ড হবে সকাল ১০:৫০ থেকে বেলা ১১:৩৫ পর্যন্ত।
৩য় পিরিয়ডের ব্যপ্তি হবে সকাল ১১:৩৫ থেকে ১২:২০ পর্যন্ত, ৪র্থ পিরিয়ড বেলা ১২:২০ থেকে ০১:০৫ পর্যন্ত; এরপর বিরতি দেওয়া যাবে সর্বোচ্চ ৪০ মিনিট, সেই অনুযায়ী বিরতির সময়কাল প্রতিদিন দুপুর ০১:০৫ থেকে ০১:৪৫ পর্যন্ত।
বিরতির পর ৫ম পিরিয়ড শুরু হবে দুপুর ০১:৪৫ থেকে দুপুর ০২:৩০ পর্যন্ত, ৬ষ্ঠ পিরিয়ড দুপুর ০২:৩০ থেকে ০৩:১৫ পর্যন্ত এবং ৭ম পিরিয়ড অর্থ্যাৎ শেষ পিরিয়ড হবে ০৩:১৫ থেকে বিকাল ০৪:০০ পর্যন্ত।
মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ক্লাস রুটিন নমুনা কপি ডাউনলোড
আপনাদের জন্য ২০২৩ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পূর্ব নির্ধারিত রুটিন এর সাথে মিল রেখে প্রস্তুতকৃত ক্লাস রুটিন এর নমুনা কপি পিডিএফ এবং মাইক্রসফট ওয়ার্ড ফরম্যাটে দেওয়া হল।
এটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিজেরমত করে সম্পাদন করে প্রিন্ট করে নিতে পারবেন। এই সংক্রান্ত কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং মেসেজ করুন।
প্রিয় শিক্ষকগণ, অধ্যয়ন ডট কম এর মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন ২০২৩ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর নির্ধারিত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস রুটিন অনুসরণ করে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির রুটিন প্রস্তুত করতে সহযোগিতা করার জন্য প্রণয়ন করে আপনাদের জন্য দেওয়া হল।
সম্পাদক, মাধ্যমিক বিদ্যালয় ক্লাস রুটিন High School Class Routine 2023
এখানে যেকোন প্রকার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সবিনয় অনুরোধ রইলো। আপনাদের কোনো প্রকার পরামর্শ থাকলে দয়া করে আমাদের এই পোস্ট এর কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ করছি।
ডাউনলোড করা যাচ্ছে না। প্লিজ জানাবেন।