প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম। এখানে আমরা ২০২৩ সালের প্রথম সামষ্টিক মূল্যায়ন বা অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের অ্যাসাইনমেন্ট এবং সমাধান কৌশল সম্পর্কে জানবো।
গত পাঠে আমরা জেনেছি সপ্তম শ্রেণি ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন ২০২৩ প্রশ্ন ও উত্তর নিয়ে। আশা করছি এটি তোমাদের কাজে লেগেছে। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার নিয়ে এলাম শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন ও উত্তর।
সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি মূল্যায়ন পদ্ধতি
২০২৩ সাল থেকে বাংলাদেশে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার রুটিন অনুযায়ী সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি মূল্যায়ন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন ২০২৩;
জুন মাসের প্রথম সপ্তাহে অন্যান্য বিষয়ের সাথে শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ক্লাসরুটিন অনুযায়ী শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রস্তুতির জন্য ২টি সেশন পাওয়া যাবে এবং সেই সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুতি সম্পন্ন করবে। কেন্দ্রীয় রুটিন অনুযায়ী শিল্প ও সংস্কৃতি বিষয়ে ১দিনে সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মুল্যায়নের জন্য নির্ধারিত দুটি শিখন অভিজ্ঞতা রয়েছে- ১. বিশ্বজোড়া পাঠশালা, এবং ২. নকশা খুঁজি নকশা বুঝি; পাঠ্যবই পৃষ্ঠা নং ১-১০ এবং ১১-১৮ থেকে এই কাজগুলো দেওয়া হবে।
সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ষান্মাসিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক পরীক্ষা) নিয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা অনুযায়ী সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি বিষয়ের অ্যাসাইনমেন্ট বা কাজ নিম্নে দেওয়া হল।
সারসংক্ষেপ: শিক্ষার্থীদেরকে শিখন অভিজ্ঞতার সাথে মিল করে কাজ দেওয়া হবে যেখান থেকে তারা যেকোনো একটি বেছে নিবে এবং প্রস্তুতি নিবে সেটি চুড়ান্ত মূল্যায়নের দিনে উপস্থাপনের জন্য। প্রস্তুতির জন্য তারা ২টি সেশন ও এর মধ্যবর্তী সময় পাবে। চুড়ান্ত মুল্যায়নের দিন শিক্ষকের সামনে উপস্থাপন করবে।
প্রস্তুতিমুলক সেশন-১ (সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন)
শ্রেণিকক্ষে আলোচনা: সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত এক সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে।
নির্দেশনার অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজেরা যা করেছে জোড়ায় আলোচনা করতে বলবেন। নিজেদের সব কাজের তালিকা করতে বলবেন। প্রত্যেকের বন্ধুখাতায় যেন যার যার কাজের তালিকা থাকে সেটি নিশ্চিত করবেন;
| ক্রম | কাজের নাম |
| ০১ | শিল্পকলার বিভিন্ন শাখার (শ্রেনিবিভাগ, উপাদান ও নিয়মকানুন) শিখন অভিজ্ঞতাগুলো থেকে যতটুকু শিখেছে তা লিখতে বলবেন; |
| ০২ | বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী/কাজ তারা তৈরি করেছে সেটি চিহ্নিত করতে বলবেন এবং এটি কোন ধরনের শিল্পকর্মে পড়ে (দৃশ্যকলা না উপস্থাপন কলা) তা নির্ণয় করতে বলবে; |
এসব তালিকা বন্ধুখাতায় লিখে রাখতে বলবেন এবং তা নিশ্চিত করবেন।
প্রস্তুতিমুলক সেশন-২ (সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন)
শিক্ষক এবারে সকলের জন্য নিচের কাজগুলো বোর্ডে লিখে দিবেন এবং বলবেন প্রতি শিক্ষার্থী যেন এখান থেকে একটি কাজ বেছে নেয় প্রস্তুতি নিয়ে উপস্থাপনের জন্য –
| ক্রম | কাজের নাম |
| ০১ | প্ৰাকৃতিক বর্ণচক্র তৈরি করা; |
| ০২ | পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি গাওয়া; |
| ০৩ | রেখা ব্যবহার করে এঁকে/কাগজ কেটে বিভিন্ন রকমের পুনঃরাবৃত্তিক নকশা বানানো; |
সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক চূড়ান্ত মূল্যায়ন সেশন
শিক্ষার্থীদের বলবেন বিষয়বস্তু বাছাই করে প্রস্তুতি নিবে এবং চুড়ান্ত মূল্যায়নের দিন শ্রেণিকক্ষে তারা এটি উপস্থাপন করবে। নিচের তথ্য ছকটি সরবরাহ করুন। মুল্যায়নের দিন উপস্থাপনের জন্য শিক্ষার্থী কোন কাজটি নিবে উল্লেখ করতে বলুন।

১. ছকের তথ্যের ভিত্তিতে দৃশ্যকলা ও পরিবেশকলার কোন শাখায় কত জন অংশগ্রহণ করছে তা হিসাব করে রাখুন। মুল্যায়নের দিন সময় ব্যবস্থাপনার জন্য এই হিসাবটি কাজে লাগান।
২. দৃশ্যকলা ও পরিবেশনকলার জন্য আগেই শ্রেণীকক্ষ প্রস্তুত করে রাখুন।
৩. মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসার শিক্ষার সাথে সংগতি রেখে একই কাজ করতে দিবেন।
৪. আঁকার/কোলাজের জন্য কার্টিজ পেপার ও আঠা বিদ্যালয় থেকে সরবরাহ করতে হবে।
৫. শিক্ষার্থীদের বলবেন তারা যা কোন কিছু বানানোর জন্য অথবা গানে বা কবিতায় যা ব্যবহার করবে সেসব উপকরণগুলো যেন প্রাকৃতিক উপকরণ হয়।
৬. চূড়ান্ত মূল্যায়নের কাজের সময় সর্বমোট ৩ ঘণ্টা। আঁকা বা গড়ার জন্য শিক্ষার্থী ৩ ঘন্টা পাবে আর গান/আবৃত্তি উপস্থাপনের জন্য প্রতি শিক্ষার্থীকে ৩-৫ মিনিট সময় দিবেন।
৭. আঁকা/গড়া শুরু করে দিয়েই একই কক্ষে শিক্ষক গান/নাচ/আবৃত্তির জন্য এক এক করে শিক্ষার্থীদের ডেকে নিয়ে পরিবেশনা দেখুন ও মুল্যায়ন করুন। তবে খেয়াল রাখবেন এতে করে যাতে যারা আঁকবে বা কিছু বানাবে তাদের কাজে যেন ব্যাঘাত না ঘটে।
৮. দৃশ্যকলার কাজ নির্ধারিত সময় শেষে শিক্ষার্থীরা জমা দিয়ে যাবে।র
৯. মুল্যায়নের দিন সব শিক্ষার্থীকে বন্ধুখাতাও সংগে করে আনতে বলবেন।
১০. উপস্থাপন চলাকালীন প্রদত্ত মূল্যায়ন ছক অনুযায়ী PI ও পারদর্শিতা দেখে মাত্রা নিরুপন করুন।
১১. উপাত্ত সংরক্ষণ ছকে টিক দিয়ে রাখুন। বন্ধুখাতা দেখেও তা মুল্যায়ন করে PI ও পারদর্শিতার মাত্রা নিরুপন করুন।
১২. ট্রান্সক্রিপট তৈরি করতে পরিশিষ্ট ৩ অনুসরণ করুন।
সপ্তম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অর্ধ-বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত শিল্প ও সংস্কৃতি বিষয়ের অ্যাসাইনমেন্টসমূহের সমাধান নিচে দেওয়া হল। তোমার কাঙ্খিত বিষয়ের উপর ক্লিক করে সমাধানটি দেখে নিতে পারো।
| ক্রম | অ্যাসাইনমেন্ট এর শিরোনাম ও সমাধান |
| ০১ | শিল্পকলার বিভিন্ন শাখার (শ্রেনিবিভাগ, উপাদান ও নিয়মকানুন) শিখন অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত শিক্ষা; |
| ০২ | শিল্প সামগ্রী প্রস্তুত করেছে এবং সেটি কোন ধরণের শিল্পকর্ম তা চিহ্নিত করণ; |
| ০৩ | প্ৰাকৃতিক বর্ণচক্র তৈরি করা; |
| ০৪ | পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি গাওয়া; |
| ০৫ | রেখা ব্যবহার করে এঁকে/কাগজ কেটে বিভিন্ন রকমের পুনঃরাবৃত্তিক নকশা বানানো; |
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে নাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
Your website is very good
I am vary interested
I want to science, history and social science and Islam
please solution to history and social science